চট্টগ্রামে বাম নেতাকর্মীদের উপর হামলা, সমাবেশ পন্ড

মঙ্গলবার বিকেলে নগরীর চেরাগির মোড়ে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা সংহতি সমাবেশ ছাত্রলীগ করেছে। হামলার পর পণ্ড হয়ে গেছে তাদের সমাবেশ। ছাত্রলীগ কর্মীরা এসময় দুই বামপন্থী নেতাকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে।

তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন বামপন্থী নেতাকর্মী ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন।হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও ছাত্রজোটের সংহতি সমাবেশস্থল দখলে সহযোগিতা করেছে বলে জানা গেছে।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের উপস্থিতিতে হামলার কোনো ঘটনা ঘটেনি। প্রগতিশীল ‍ছাত্রজোট একটা মিছিল এনেছিল। সামান্য উত্তেজনা হয়েছিল। এরপর তারা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে গেছে। আমরা বরং ছাত্রলীগ যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য মিছিল-সমাবেশের সময় তাদের কর্ডন করে রেখেছিলাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে চেরাগির মোড়ে পিপলস ভয়েস নামে একটি পরিবেশবাদী সংগঠন পাহাড় কাটার প্রতিবাদে মানববন্ধন করছিল। ছাত্রজোট ও বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সংহতি সমাবেশের জন্য জড়ো হয়েছিল।

বিকেল ৪টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি মিছিল আন্দরকিল্লার মোড় থেকে চেরাগির দিকে আসছিল। মোমিন রোডে হঠাৎ ২০-২৫ জন যুবক হাতে লাঠিসোঁটা নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিলরতদের ধাওয়া দেয়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago