বাংলাদেশে বিরোধী দল বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলায় আদালত রায়ের তারিখ দেয়ার পর গত কয়েকদিন ধরে উদ্বেগের মধ্যে দলটি আজ ঢাকায় বিদেশী কূটনীতিকদের সাথে কথা বলেছে।
বিএনপি নেতারা বলেছেন, কূটনীতিকদের সাথে তারা মামলাটিসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগে মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে।
আর জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় মঙ্গলবার যুক্তিতর্কে খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা মূলত তাদের দলের নেত্রী খালেদা জিয়ার মামলা নিয়েই কথা বলেছেন বিদেশী কূটনীতিকদের সাথে।বিবিসি
