গয়েশ্বর চন্দ্র রায় রাতে আটক

এনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আজ রাত সোয়া ১০ টার দিকে। গুলশানের পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠক শেষে বের হওয়ার পর গুলশান এলাকা থেকেই আটক করা হয় তাঁকে।

রিজভী জানান, এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

এ ব্যাপারে গুলশান থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছু শোনেননি।

এছাড়া ডিবির নিয়ন্ত্রণকক্ষে ফোন দিলে কেউ কিছু জানাননি।

রাত সোয়া ১১টার পরে ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনায় আমাদের অভিযান চলছে।’ তবে তিনি গয়েশ্বর রায়কে আটকের ব্যাপারে কিছু বলেননি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কদম ফোয়ারার মোড়ে প্রিজনভ্যানে হামলা চালিয়ে বিএনপির কর্মীদের বিরুদ্ধে দুজনকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ। বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

মারুফ হোসেন বলেন, ‘মিছিল থেকে হঠাৎই পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের রাইফেল ভেঙে ফেলে। সে সময় প্রিজনভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেয় বিএনপির কর্মীরা।‘ এ ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন বলেও জানান তিনি।

আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্কে হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago