২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:০৯

দৌড়

Google+ Pinterest LinkedIn Tumblr +

পারু  পারভীন

প্রায় চার দশক আগে
আমাদের মাঝে শুরু হয়েছিলো
এই অসম দৌড় প্রতিযোগিতা!

সম্পর্কের মুকুট আজো তোমার অহংকারে।

দাঁতের নীচে পিষে মারতে পরজীবী সময় সেই শুরু থেকেই।

একদিন দেখি আমার অনামিকা আর কনিষ্ঠা
মৃত পড়ে আছে হাতের দু’হাত দূরে।

সুপারি কাটার যন্ত্রটা তখনো তোমার হাতে।
আংগুলের কথা ভেবে আমি মুর্ছা যাই।

আট আংগুল আর দু’হাত দিয়ে
সংসারের পরিধি বাড়াই।

ফুলে ফলে ভরে গেছে যদিও জীবন

কই? আমার দুই হাতে
দশটা আংগুল হয় না তো আর?
যদিও এক দুই তিন করে গুনি বারংবার!

সাপে কাটলে মরে যায়
দংশনে মুর্ছা গেলেও মরি না তো আর!
এ না হলে সংসার?

প্রায় চার দশ আগে শুরু হয়েছিল ইঁদুর আর বেড়ালের দৌড়.. মিথ্যা জীবনাচার!

২৯/১/২০১৮

Share.

Comments are closed.