জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পার্ট-১ পরীক্ষা কেন্দ্র ঢাকায় স্থানান্তর স্থগিত

জেলা সদরে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পার্ট-১ পরীক্ষা কেন্দ্র ঢাকায় স্থানান্তর স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়। একই সঙ্গে আদালত রুলও জারি করে।

এ সংক্রান্ত রিট আবেদনের পক্ষে আইনজীবী এম রেজাউল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া ল’ কলেজের এলএলবি পার্ট-১ পরীক্ষা কেন্দ্র জেলা সদর থেকে ঢাকায় সিদ্ধেশ্বরী কলেজে স্থানান্তর করে। পরে গত ২৫ জানুয়ারি অপর এক বিজ্ঞপ্তিতে এ কেন্দ্র ঢাকার মিরপুরে স্থানান্তর করা হয়।
এ আইনজীবী জানান, বিগত ১৯ বছর ধরে জেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্র ঢাকায় স্থানান্তর করে বিজ্ঞপ্তি জারি করে।
তিনি বলেন, বিদ্যামান বাস্তবতায় হাজার হাজার পরীক্ষার্থীর ঢাকায় এসে প্রতি সপ্তাহে পরীক্ষায় অংশগ্রহণ খুবই কষ্টকর ও বাস্তবসম্মতও নয়।
বিষয়টি চ্যালেঞ্জ করে আবদুল হামিদ চৌধুরীসহ বেশ কয়জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ ৪ জনকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. কাজী আকতার হামিদ। তাকে সহায়তা করেন আইনজীবী এম রেজাউল করিম ও কে এম অলিয়র রহমান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago