কাজী জেবুন্নেছা জ্যোৎস্না
পূর্ণ চাঁদের শুন্য ঘরে
দিও আমায় ঠাঁই,
মাতাল করা কামিনী ছড়া
এটুকুই যেন পাই।।
তোমার গানে, আমার সুরে
ভ্রমর হবো গুনগুনিয়ে,
তাঁরার পানে-স্বর্ণ রথে
কাটবে প্রহর প্রেম জানিয়ে।।
তোমার বুকে আমার জমিন
থাকবো চিরকাল,
তুমি ধূঁপের ধোঁয়ায় ছড়িয়ে দিয়ো
অমর প্রেমের জাল।।

