দুর্নীতি মামলায় জেলে দেয়া হলে সরকার পতনের একদফা

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে দেয়া হলে সরকার পতনের একদফা আন্দোলনে যাবে জোট। এছাড়া খালেদা জিয়াকে ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবেন না তারা।গতকাল রবিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম জিয়ার সভাপতিত্বে প্রায় দুই ঘন্টার বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন জোট নেতারা। বৈঠকে সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বেগম জিয়ার মামলার রায়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ২০ দলীয় জোটের সঙ্গে নতুন শরিক দল হিসেবে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টি আপাতত যুক্ত না করার সিদ্ধান্ত হয়।

ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি জানান, মুফতি ইজহারুলের বিগত দিনের কর্মকাণ্ড বিচার করে, বিশেষ করে জোটের মতমতের ভিত্তিতে আগামী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে সরকার আদালতকে প্রভাবিত করে রায়ে বেগম জিয়ার সাজা দিলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি আইনি লড়াই চলবে। জোট নেতারা ঐক্যমত পোষণ করেন যে, খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচনে অংশ নিবে না ২০ দলীয় জোট। খালেদা জিয়াও সবাইকে আশ্বস্ত করে বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সরকার কোনো ‘ষড়যন্ত্র করে রক্ষা’ পাবে না।

জোট নেতারা মনে করেন, আগামী নির্বাচনে ২০ দলীয় জোটকে বাইরে রেখে আবার নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। যার ধারাবাহিতকায় এ মামলায় রায়কে সামনে নিয়ে আসা হয়েছে। তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে খালেদা জিয়ার আহ্বানে জোট নেতারা সাড়া দেবেন বলেন বৈঠকে ঐক্যমত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago