২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৮

চট্টগ্রামে আই পিএস মেরামতের দোকানে আগুন

Google+ Pinterest LinkedIn Tumblr +

নিউজ ডেক্স- চট্টগ্রামের  আন্দরকিল্লা এলাকায়  গার্ডিয়ান আইপিএস নামে একটি ব্যাটারি মেরামতকারী প্রতিষ্ঠানে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন মো. ইকবাল (৪০), জুয়েল দে (৩৫), অঞ্জন দাশ (৩০), বাবলু গুহ (৩০), বিজয় চৌধুরী (৩৫) ও রহিম বাদশা (২০)।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আইপিএসের দোকানে আগুনে দগ্ধ ৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইকবাল, অঞ্জন ও বাবলুর অবস্থা গুরুতর। হাসপাতালে তাদের চিকিৎসাসেবা চলছে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আইপিএসের দোকানে অগ্নিকাণ্ডের খবরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে আগুন নেভানোর কাজ চলছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Share.

Comments are closed.