২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৩

সাতকানিয়ায় আগুনে ১১বসত বাড়ী পুড়ে ছাই

Google+ Pinterest LinkedIn Tumblr +

নিউজ ডেক্স-সাতকানিয়ার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার ভোর পৌনে ৫টার সময় এ ঘটনা ঘটে । উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মেম্বার নিহার চৌধুরী অগ্নিকাণ্ডের কথা স্বীকার করেছেন।

খগেন্দ্র জলদাসের স্ত্রী অনু জলদাশ জানান, এলাকার কিছু নেশাখোর চুরি করতে এসে ব্যর্থ হয়ে আমাদের পাড়ায় আগুন লাগিয়ে দেয়। হঠাত ঘুম ভাঙলে ঘরে আগুন দেখে চিৎকার করে ও ঘরের বেড়া কেটে ঘর থেকে বের হই। বেড়া ও টিনশেড ঘরগুলো আধ ঘণ্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

Share.

Comments are closed.