মসজিদের নামে জমি না দেয়ায় লাশ দাফনে বাধা

  1. কুমিল্লায় মসজিদের নামে জমি না দেয়ায় এক ব্যক্তির মরদেহ দাফন করতে দেয়নি মসজিদ কমিটি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। পরে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃতের পরিবার নিরুপায় হয়ে ঘরের পাশে নিজস্ব জায়গায় লাশ দাফন করে। জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের দুতিয়ার দীঘিরপাড় গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।
প্রবাস ফেরত শাহ আলমের পরিবারের অভিযোগ, পাঁচ বছর আগে স্থানীয় দুতিয়ার দীঘিরপাড় জামে মসজিদ কমিটি তাদের পারিবারিক সম্পত্তি থেকে মসজিদের জন্য ৪ শতক জমি জোর করে নিতে চেয়েছিল। বাড়ির সামনের জমি নিজেদের কাজে ব্যবহার হবে বলে তারা তা দিতে রাজী হয়নি। এ নিয়ে উভয়পক্ষে বিরোধের সৃষ্টি হয়। এতে সামাজিকভাবে বিষয়টির মীমাংসা না হওয়ায় শাহ আলমের পরিবার আদালতের আশ্রয় নেয়। এতে মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় এলাকার মাতব্বররা ক্ষুব্ধ হয়ে গত পাঁচ বছর ধরে ওই পরিবারকে সমাজচ্যুত করে রাখে। একপর্যায়ে প্রবাসী শাহ আলমের পরিবারের ছেলে-মেয়ে ও সদস্যদেরকে ওই সমজিদ ও মাদরাসায় যেতে দেয়া হয়নি।
এমনকি ওই এলাকার সরকারি কবরস্থানেও তাদের পরিবারের কাউকে দাফন করতে দেয়নি। এদিকে শুক্রবার রাতে প্রবাসী শাহ আলম মারা যান। শনিবার তার মরদেহ ওই সরকারি কবরস্থানে দাফনের উদ্যোগ নিলে প্রতিপক্ষরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের সহায়তায় শাহ আলমের ঘরের পাশে নিজস্ব জায়গায় লাশ দাফন করা হয়। এলাকার সরকারি কবরস্থানে মরদেহ দাফন করতে না দেয়ায় শাহ আলমের স্ত্রী-কন্যা ও স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
মৃতের ভাতিজা হারুন বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে জায়গা না দেয়ায় মসজিদ কমিটি আমদের সমাজচ্যুত করে রাখে। মসজিদে নামাজ ও বাচ্চাদের মক্তবে যেতে দিত না কমিটি।
মসজিদ কমিটির সভাপতি সালাম মিয়া জানান, মসজিদের সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হওয়ায় এখানে কবর দিতে নিষেধ করা হয়েছে। তাদেরকে কেউ সমাজচ্যুত করেনি।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অধীন ছত্তরখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীন কাদের বলেন, তারা সমাজচ্যুত কি-না তা আমাদের কেউ জানায় নি। লাশ দাফনে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শাহ আলমের মরদেহ তার নিজ জায়গায় দাফনের ব্যবস্থা করি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago