পাহাড়ের জনপদে নৌকার পালে নতুন হাওয়া

  1. ছবি- এনটিভি

বান্দরবানে নৌকার পালে নতুন হাওয়া লেগেছে। সাংগঠনিক সফরে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি পরিপূর্ণতা পেয়েছে ঐতিহাসিক রাজারমাঠে জনসভাস্থলে নৌকার আদলে তৈরি নৌকামঞ্চ।

জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন এবং ৯৫টি মৌজার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে জনসভাস্থল।

আজ শনিবারের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক লক্ষি পদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি টিংটিং মারমা, লামা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাঈল, রোয়াংছড়ি আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমাসহ সংগঠনের নেতারা।

জনসভায় বিশেষ অতিথি ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছোয়ায় বদলে গেছে বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে হাঁটছে এদেশ। মানুষের আয় বেড়েছে, জনগণের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ২০ বছর আগে বিদেশ যাওয়া ছেলেটি দেশে ফিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ উড়ন্ত সেতু দেখে চমকে যান। এটিই হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago