ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় আতিকুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়। মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট ১৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসব প্রার্থীতের বিষয়ে বিস্তারিত যাচাই বাছাই ও পর্যালোচনা করতে বৈঠক করে মনোনয়ন বোর্ড। উপ-নির্বাচন বিজয়ে সম্ভাব্য যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মনোনয়ন বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে যে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।এর মধ্যে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আশেকী, আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মেয়ে জামাই ব্যবসায়ী আবেদ মনসুর

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হাসান মেহেদী, মেজর (অব.) ইয়াদ আল ফকির, তেজগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসান, যুবলীগের সাবেক নেতা আবুল বাশার, তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের প্রধান উপদেষ্টা আদম তমিজি হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আলম, ব্যবসায়ী হেলালউদ্দিন হেলাল, মনিপুরী স্কুলের প্রিন্সিপাল ফরহাদ হোসেন ও অধ্যক্ষ শাহ আলম।

নির্বাচন কমিশনের ষোষিত তফসিল অনুযায়ি নির্বাচনে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এবং ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago