নারায়ণগঞ্জ শহরে
বিকেল ৪টা থেকে হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে মেয়রের সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেল গেইট এলাকা থেকে চাষাঢ়া এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষ ঠেকাতে পুলিশ প্রায় ৩০০ ফাঁকা গুলি ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।
পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাজপথে নেমে আসেন। তিনি হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান করেন। এ সময় আহত আইভী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অবস্থান নেন। পরে আইভীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।
পুলিশ প্রায় ৩০০ ফাঁকা গুলি ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এখনো নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
মেয়র আইভী অভিযোগ করেছেন, শামীম ওসমানের নির্দেশে তাঁর বাহিনী হঠাৎ করে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে গুলি ছুড়ে। তিনি দাবি করেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, শহিদুল্লাহসহ ৩০ জন আহত হয়।
আইভী আরো বলেছেন, ফুটপাথ জনগণের জন্য মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সেই ক্ষেত্রে শামীম ওসমান একজন এমপি হয়ে কীভাবে ফুটপাথে হকারদের বসার নির্দেশ দেন। গতকাল শামীম ওসমান নগরীর চাষাঢ়ায় জনসভা করে হকারদের বসার নির্দেশ দেওয়ার পর থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁর পক্ষ নেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার একটি গার্মেন্টস কারখানায় গিয়ে মিটিং করেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…