Categories: জাতীয়

জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, আজ মঙ্গলবার শাম্মী আক্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বিকেল পৌনে ৪টায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হেলথ এইড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। মরদেহ চামেলীবাগের বাসায় রাখা হয়েছে।

১৯৭০ সালে বেতারে প্রথম কণ্ঠ দেন শাম্মী আক্তার। ১৯৮০ সালে ‘অশিক্ষিত’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি।

শাম্মী আক্তারের গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’ ইত্যাদি। শাম্মী আক্তারের পুরো নাম শামীমা আক্তার। তবে সবাই তাঁকে শাম্মী নামেই ডাকতেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago