বাঙলা লায়ন এর টাওয়ার এর
দোহাই দিয়ে নৈরাজ্য চালাচ্ছে চট্টগ্রামের কবি নজরুল ইসলাম সড়কের আশপাশে সংবাদকর্মী সহ এর মডেম ব্যবহারকারীগনের ওপর।গেল ৫ই জানুয়ারী থেকে সমস্যা শুরু হয়ে আজ পর্যন্ত তা বিদ্যমান থাকলেও মডেম ব্যবহারকারীদের সামান্য ক্ষুদে বার্তা দিয়ে জানানোর তাগিদ অনুভব করেন নি আধিকারিকরা।কিন্তু ক্ষুদে বার্তা দিয়ে লোভনীয় অফার গ্রাহকের হাতে মুহুর্তে পৌঁছে দিতে তারা পিছপা হন না। তাদের কাস্টমার কেয়ারের হটলাইনের ১৬৩১৩ অনেকে জানায় এই কোম্পানির কার্ড বিক্রি কারী মোবাইল ফোনের দোকানীর কাছে নাম্বার জানতে ছুটতে দেখা গেছে কয়েকজনকে। সকালে কাস্টমার কেয়ার এ তাসনীম ও সন্ধায় খোকন নামে একজন কে ফোন দিয়ে এই প্রতিবেদক জানতে পারেন যে, আপাতত তাদের কাছে ওই এলাকার ব্যবহারকারীদের জন্য কোন সুখবর নাই।
বাঙলা লায়নের তেলেসমাতি!!
Share.
