Categories: জাতীয়

প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইন কি আরও কঠোর হবে?

আজ আইনমন্ত্রীর সভাপতিত্বে কয়েকজন সংশ্লিস্ট মন্ত্রী মিলে এটি চূড়ান্ত করেছে। এরপর তারা বলছেন- নতুন এ আইন পাশ করে বহুল বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হবে।

কিন্তু মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা বলছেন, প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইন ৫৭ ধারার চেয়ে বেশি কঠোর এবং এটি নাগরিকদের বাক স্বাধীনতা আরো সংকুচিত করবে।

তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে গত কয়েকবছর ধরেই প্রবল বিতর্ক ও সমালোচনা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি কিংবা রাষ্ট্রের নিরাপত্তাসহ নানা ধরনের ‘অস্পষ্ট’ বিষয় নিয়ে বিভিন্ন সময় অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে।

প্রস্তবিত ডিজিটাল সিকিউরিটি আইনের তৃতীয় খসড়ায় বলা আছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে আতংক সৃষ্টি করলে শাস্তি পেতে হবে। ইলেট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বা আদালত কর্তৃক মীমাংসিত মুক্তিযুদ্ধ বিষয়ক এবং জাতির পিতার বিরুদ্ধে প্রচারণা করলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজার কথা বলা আছে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অশ্লীলতার বিরুদ্ধে শাস্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত খসড়ায় এ বিষয়গুলোতে কোন পরিবর্তন এসেছে কিনা সে বিষয়ে পরিষ্কার কোন উত্তর পাওয়া যায়নি কর্মকর্তাদের কাছে থেকে।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন, সাইবার অপরাধ মোকাবেলার জন্য সরকার এ ধরনের আইন প্রণয়ন করতে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, “একজন মানুষ যদি কোন মানহানিকর বক্তব্য হাটে-বাজারে মুখে বলে, সেটার যে ইমপ্যাক্ট (প্রভাব) আর যদি ফেসবুকে কোন মিথ্যা-অপপ্রচার লক্ষ-লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দেয়, সেটার প্রভাব অনেক ব্যাপক।”বিবিসি

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago