২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৭

সরকার চাইলে আগাম নির্বাচন, প্রস্তুত নির্বাচন কমিশন-সিইসি

Google+ Pinterest LinkedIn Tumblr +

সরকার চাইলে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘তারা (সরকার) যদি আগাম নির্বাচনের ব্যাপারে বলে আমরা পারব।’

আজ বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা এ কথা বলেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন সিইসি।

কে এম নূরুল হুদা বলেন, ‘আগাম নির্বাচনের বিষয় সরকারের ওপর নির্ভর করে। তারা যদি আগাম নির্বাচনের ব্যাপারে বলে, তখন আমরা পারব। ৯০ দিনের সময় আছে। ব্যালট বাক্সসহ যা যা দরকার তা আমাদের হাতে আছে।’

প্রবাসী ভোটারদের ভোটদান প্রসঙ্গে কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘এটি একটি জটিল প্রক্রিয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচন কমিশন তাঁদের ভোটদানের চেষ্টা করেছিল। কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি।’

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের আগে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের পক্ষে ইইউর নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনজে টিরিংক সাংবাদিকদের জানান, বর্তমান নির্বাচনের যে পরিবেশ রয়েছে তা নিয়ে তাঁরা সন্তুষ্ট। তাঁরা আশা করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

845Shares
Share.

Comments are closed.