Categories: জাতীয়

মন্ত্রীর ছেলের ‘ক্যাডার বাহিনীর’ হামলায় তিন সাংবাদিক আহত

পাবনার ঈশ্বরদীতে পেশাগত দায়িত্ব পালনকালে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও ‘ক্যাডার বাহিনীর’ হামলায় তিন সাংবাদিক ও এক ক্যামেরাপারসন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে তাঁরা সাংবাদিকদের ল্যাপটপ ও ক্যামেরা ভাঙচুর করেন এবং মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে যান। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ ২৪-এর প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজ ও পরিবর্তন ডটকমের প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি মির্জা পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।আহত সাংবাদিকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি বসানোর কাজের উদ্বোধনের প্রস্তুতির সংবাদ সংগ্রহ করতে যান পাবনার তিন সাংবাদিক ও এক ক্যামেরাপারসন। এ সময় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল এবং উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ যুবক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলম বুদুর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর করেন। এ ছাড়া আরো কয়েকজন রাজনৈতিক নেতার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ সময় সাংবাদিকরা ওই ভাঙচুর ও হামলার দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করতে গেলে ভূমিমন্ত্রীর ছেলে তমালের নেতৃত্বে ওই যুবকরা তিন সাংবাদিক ও এক ক্যামেরাপারসনকে লাঠি ও রড দিয়ে বেদম মারপিট করেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান পাবনায় কর্মরত সাংবাদিকরা। পরে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ট্রাফিক মোড়ে প্রতিবাদ সভা হয়।

এ সময় সাংবাদিকরা ভূমিমন্ত্রীর ছেলেকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। সভা থেকে ঘটনার প্রতিবাদে তিনদিন কালো ব্যাজ ধারণ, ভূমিমন্ত্রীর সব সংবাদ বর্জন এবং তাঁর পদত্যাগ দাবি করেন সাংবাদিক নেতারা।

  1. পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান ও উৎপল মির্জা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, কল্যাণ সম্পাদক এস এম মাহবুব আলম, ডেইলি স্টার প্রতিনিধি তপু আহমেদ প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago