ফটিকছড়ি উপজেলায় এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে
অাত্মহত্যা করার খবর পাওয়া গেছে। অাজ সন্ধ্যা ছয়টায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল ব্রাক্ষ্মনহাট সংলগ্ন তমিজ উদ্দিন মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহিনা অাকতার (২৫)। তিনি ওই এলাকার ইসমাইলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মো.সেলিম জানান, নিহতের স্বামী ইসমাইল সন্ধ্যা ছয়টার দিকে তাদের সেমিপাকা ঘরের ভেতর গোসলখানায় স্ত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ দেখে তা নিজেই নামিয়ে নেয়। সর্বশেষ ভুজপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন।
এদিকে এটিকে অাত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন নিহতের বাবা জাহাঙ্গীর অালম। তার মৃত্যুতে তার শ্বাশুড়ি ও মেয়ের জামাই সম্পৃক্ত দাবী করে তিনি বলেন, বিয়ের পর থেকে মেয়ের শ্বাশুড়ি অাশা অাকতার প্রায় সময় শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে অাসছিল। মেয়ের জামাই বিদেশ থেকে গত এক বছর অাগে প্রবাস থেকে একেবারে চলে অাসায় স্বামীর বেকারত্বের কথা বলে বলে অারো বেশি নির্যাতন করে অাসছিল। মেয়েটি সকাল থেকে কোন খবর পাচ্ছি না, পুরোদিন পার হলে সন্ধ্যায় তারা অামার মেয়ের মৃত্যুর খবর জানায়। এটি পরিকল্পিত হত্যা। অামি এ ঘটনার মূল হোতা শ্বাশুড়ি ও স্বামীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানাই।
উল্লেখ্য, তার সাত মাস বয়সী ইমরা নামক একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবার বাড়ি সুয়াবিল ভাঙ্গাদিঘীর পাড় এলাকায়।
