২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৪

ষোড়শ সংশোধনীর রায় বাতিল রিভিউ আবেদন ডিসেম্বরে-অ্যাটর্নি জেনারেল

Google+ Pinterest LinkedIn Tumblr +
ষোড়শ সংশোধনী রায় পুনর্বিবেচনা চেয়ে ডিসেম্বর মাসে রিভিউ পিটিশন দাখিল করবে সরকার। গতকাল মঙ্গলবার এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  সাংবাদিকদের বলেন, নভেম্বর মাসের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করার কথা বলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এ মাসে করতে পারব না। সোমবার ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছি। এখন থেকে আমরা আরও ২৭ দিন সময় পাবো। এ সময়ের মধ্যে রিভিউ করা হবে।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এখন রিভিউ দাখিল করেও কোনো লাভ হবে না। কেননা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি গ্রহণ করেছিলেন আপিল বিভাগের সাতজন বিচারপতি। এখন আপিল বিভাগে বিচারর  আছেন পাঁচজন। রিভিউ পিটিশন শুনানির সাধারণ নিয়ম হলো যে কয়জন বিচারপতি মূল মামলাটা শুনেছেন তত সংখ্যক বা তার থেকে বেশি সংখ্যক বিচারপতিরা রিভিউ শুনানি করে পুনর্বিবেচনা করতে পারবেন। তিনি বলেন, শুনানি হোক বা না হোক আমাদের সময় মত রিভিউ ফাইল করতে হবে।
রিভিউ দাখিলের প্রস্তুতি কেমন জানতে চাইলে মাহবুবে আলম বলেন, প্রস্তুতি না থাকলে দুই মাস ধরে কাজ করেছি কেন? তবে এসমস্ত মামলায় যতবারই আপনি পড়বেন ততবারই আপনাকে সংশোধন করতে হবে। যেসব আইনি যুক্তিতে রিভিউ করা হবে সেগুলো আমরা আরও বেশি করে এখন ঘষামাজা করছি। আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত রিভিউ ফাইল করা হলেও তা শুনানির সম্ভাবনা নেই বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল।
Share.

Comments are closed.