Categories: জাতীয়

পুলিশকে সহযোগিতা করতে গিয়ে ছাত্রলীগ নেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশকে সহযোগিতা করতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানার পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।আজ শনিবার দুপুরে কালীগঞ্জের মূলগাঁও এলাকায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম মাহফুজ আলম (২৪)। তিনি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের সোলাইমানের ছেলে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ থানার এসআই সাকিব হাসান (২৮) ও পিএসআই রোমান (২৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মূলগাঁও এলাকায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এসআই সাকিব হাসান ডিউটি করছিলেন। এ সময় তিনি গাছভর্তি একটি ট্রাককে থামাতে সিগন্যাল দেন। কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ট্রাক নিয়ে টঙ্গীর দিকে পালিয়ে যেতে থাকে। ঘটনার সময় ওই স্থানে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতা মাহফুজের সহযোগিতায় মোটরসাইকেল নিয়ে পুলিশের এসআই সাকিব ও পিএসআই রোমান ট্রাকটির পিছু নিয়ে ধাওয়া করতে থাকেন। ছাত্রলীগ নেতা মাহফুজ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁরা কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী অপর একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক ছাত্রলীগ নেতা মাহফুজ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী কালীগঞ্জ থানার এসআই সাকিব ও পিএসআই রোমান আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে। তবে গাছভর্তি ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago