২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৮

চট্টগ্রামে হাত-পা বাঁধা আইনজীবীর লাশ উদ্ধার

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

 

 

 

 

নগরীর একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ওমর ফারুক বাপ্পী নামের এক আইনজীবির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, গত বৃহস্পতিবার এক নারী বাসাটি ভাড়া নিয়ে সেখানে উঠেন। তার নাম-ঠিকানা বাড়ির মালিক রাখেননি। শনিবার ভোরে দারোয়ান দেখতে পান, বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি একটি লাশ পড়ে থাকতে দেখেন। হাত-পা বাঁধা, মুখ টেপ দিয়ে মোড়ানো ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় লাশটি পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় ওই বাসায় আর কাউকে পাওয়া যায়নি। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

চট্টগ্রাম আদালতে আইন পেশায় আছেন বাপ্পী; আদালত সূত্র জানায়, ইয়াবা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়া এক সুন্দরী নারীকে জামিন করান আইনজীবি বাপ্পী। পরে ওই নারীকে বিয়েকে করেছিলেন তিনি। ভরণপোষণ না দেয়ায় মেয়েটির সঙ্গে বিরোধ সৃষ্টি হয় তার। পরে চাপে পড়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক রেখে আসছিলেন বাপ্পী।

Share.

Comments are closed.