২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৯

ব্যাঙ্ক কর্মকর্তার প্রান কেড়ে নিল ডেমু ট্রেন

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রাম বিশ্ববিদ্যাললগামী ডেমু ট্রেনের ধাক্কায় রাশেদ খান নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর হামজারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান (৩৫) মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত রাশেদ খানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিআরপি (রেল পুলিশ) থানার ওসি শহিদুল ইসলামবলেন, রেল লাইনের সাথে রাশেদকে বহনকারী রিক্সার চাকা আটকে গেলে সে মূহুর্তে ডেমু ট্রেন এসে পড়ে এবং রিক্সা চাপা দেয়। নিহত রাশেদ তার সাথে থাকা শিশু সন্তানকে বাঁচাতে পারলেও নিজে মারা যান।

নিহত রাশেদ মীরসরাই সদর ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। তিনি তার এক বছর বয়সী সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে শহরে এসেছিলেন বলে তার পারিবারিক সুত্র জানায়।

Share.

Comments are closed.