২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৮

পুর্বকোন সম্পাদকের জানাজায় হাজারো মানুষের ঢল

Google+ Pinterest LinkedIn Tumblr +

বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।এতে ইমামতি করেন মরহুমের বড় ছেলে তওসিফ চৌধুরী।

বুধবার (১৫ নভেম্বর) এশার নামাজের পর এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সন্ধ্যা সাতটা ১০ মিনিটে মরদেহ  আনা হয় উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় বর্ষীয়ান এ কর্মবীরের দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন মরদেহ নিয়ে আসা গাড়ির কাছে। মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ঢেউয়া হাজিপাড়ার (জলিল নগর) গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে।

Share.

Comments are closed.