২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৮

ঢাকার বনানীতে গুলিতে নিহত-১ আহত-২

Google+ Pinterest LinkedIn Tumblr +

রাজধানীর বনানীতে ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্য‌ক্তির নাম  সিদ্দিকুর রহমান মুন্সি (৫৫)। তিনি মেসার্স মুন্সি ওভারসীজ নামে একটি জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠানের মালিক।

গু‌লি‌বিদ্ধ অপর দুইজন তার কর্মচারী। আহত দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের ইউনাই‌টেড হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বনানী ৪ নম্বর সড়কে অবস্থিত মেসার্স মুন্সি ওভারসীজের অফিসে ঢুকে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে। এতে সিদ্দিকুরসহ আরও তিনজন আহত হন। হামলাকারীরা পালিয়ে যায়।

আহত অবস্থায় তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিদ্দিকুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার কারণ উদ্ঘাটন করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share.

Comments are closed.