সিডিএ সূত্র জানায়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করে সিডিএ। গত ৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকার এ প্রকল্পটি অনুমোদন পায়। এরপর থেকে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কাজগুলো শুরু করে সিডিএ।
প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত পাঁচটি খালের মুখে স্লুইস গেট (টাইডাল রেগুলেটর) নির্মাণ ছাড়াও নগরীতে বিদ্যমান খাল ও নালাগুলো খনন, সীমানা দেওয়াল নির্মাণ, নগরীতে জলাধার নির্মাণ, নতুন পিসি গার্ডারযুক্ত সেতু নির্মাণসহ বেশকিছু কাজ করা হবে।
বৃহত্ এই প্রকল্পের প্রকল্প পরিচালক সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মাইনুদ্দিন জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কমিটির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিটি অনুমোদন পেলেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। অনুমোদন পেলেই ঠিকাদার নিয়োগ হবে। ডিসেম্বরের মধ্যেই এসব কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সিডিএ’র আরেকটি সূত্র জানিয়েছে, কর্ণফুলী তীরবর্তী কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার সড়ক কাম বাঁধ নির্মাণের কাজও ডিসেম্বর মাসে পুরোদমে শুরু হচ্ছে। ১ হাজার ৯৭৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় কালুরঘাট সেতু থেকে চাক্তাই পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪ ফুট উঁচু ও ৮০ ফুট প্রশস্ত চার লেনের বাঁধ কাম সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া নগরীর ১২টি খালের ওপর ব্রিজ তৈরি করা হবে। প্রতিটি খালের মুখে জোয়ার প্রতিরোধক রেগুলেটর এবং পাম্প স্থাপন করা হবে। প্রকল্প বাস্তবায়তি হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগরীর দক্ষিণ-পূর্বাংশ এবং দক্ষিণ চট্টগ্রামগামী যানবাহনের জটও কমে যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
ওই প্রকল্পের পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ ইত্তেফাককে জানিয়েছেন, প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়ার প্রাথমিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও কারিগরি সক্ষমতা যাচাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের তালিকা সরকারের ক্রয়সংক্রান্ত কমিটিতে পাঠানো হবে। ওই কমিটি অনুমোদন দিলেই যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…