রোববার বিকেল ৩টার দিকে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে তার পুত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন।মহিউদ্দিন চৌধুরীকে হেলিকপ্টারে তোলার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়েন।মহিউদ্দিনের চিকিৎসকদের একজন প্রফেসর ডা.নাসির উদ্দিন মাহমুদ বলেন, মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যার কারণে এবিএম মহিউদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তির পর রাত ৩টার দিকে তার অবস্থার অবনতি হয়। তবে সকালে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল আছে।ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বাবার সুস্থতা ও সুচিকিৎসার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।এর আগে শনিবার রাত সোয়া ১০ টার দিকে হঠাৎ করে কিডনির অসুখ বেড়ে যাওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে শনিবার দিনগত গভীর রাতে চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ কিডনির জটিলতায় ভুগছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…