২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৭

গুরুতর অসুস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে স্কয়ারে স্থানান্তর

Google+ Pinterest LinkedIn Tumblr +

রোববার বিকেল ৩টার দিকে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে তার পুত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন।মহিউদ্দিন চৌধুরীকে হেলিকপ্টারে তোলার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়েন।মহিউদ্দিনের চিকিৎসকদের একজন প্রফেসর ডা.নাসির উদ্দিন মাহমুদ বলেন, মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যার কারণে এবিএম মহিউদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়েছিলেন।  হাসপাতালে ভর্তির পর রাত ৩টার দিকে তার অবস্থার অবনতি হয়।  তবে সকালে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল আছে।ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বাবার সুস্থতা ও সুচিকিৎসার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।এর আগে শনিবার রাত সোয়া ১০ টার দিকে হঠাৎ করে কিডনির অসুখ বেড়ে যাওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে শনিবার দিনগত গভীর রাতে চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ কিডনির জটিলতায় ভুগছেন।

Share.

Comments are closed.