১৬ই অক্টোবর, ২০২১ ইং | ৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বিকাল ৩:৪৭

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৩ কোট্টি ৪২লাখ টাকার ইয়াবা উদ্ধার

Google+ Pinterest LinkedIn Tumblr +
কক্সবাজার টেকনাফে বিজিবি জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ৩ কোটি ৪২ লাখ টাকার ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। ইয়াবা বহনে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
আটকের নাম মো. সাদ্দাম হোসেন (২৬)। তিনি মিয়ানমারের মংডু এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বিজিবি টেকনাফ বিওপির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে টহলদল মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার সংবাদে কেওড়া বাগান এলাকায় ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর ৪জন লোক একটি নৌকা নিয়ে পাড়ে ভিড়লে বেড়িবাঁধে অবস্থানরত টহল দল তাদের থামতে বলা মাত্র তারা তিনজন ঝাঁপ দিয়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।
জোয়ানরা তাদের ফেলে যাওয়া নৌকা ও সেখানে থাকা একজনকে আটক করে। নৌকা হতে ইয়াবার বস্তা উদ্ধার করে ৮৩ হাজার ৯৩০ পিস ইয়াবা পায়। যার মূল্য প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা। আটক যুবকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে জব্দকৃত ইয়াবা ও নৌকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, একইদিন ভোররাতে টেকনাফ বিওপির সুবেদার ল্যান্স নায়েক জসিম উদ্দিনের নেতৃত্বে বিশেষ টহল দল  ৪নং স্লুইচ গেইট এলাকায় যাবার কালে এক লোককে ব্যাগ হাতে টেকনাফ বাজারের দিকে যেতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। লোকটি তার হাতে থাকা ব্যাগটি ফেলে অতিদ্রুত দৌঁড়ে টেকনাফ বাজারের দিকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
Share.

Comments are closed.