গাজীপুরে চলন্ত বাসে তল্লা
শি করে মানবদেহের দুটি কংকাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন শেরপুরের এরশাদ আলী ও নাটোরের আবদুল মোতালেব মিয়া।
আজ বৃহস্পতিবার টঙ্গীর স্টেশনরোড এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ভোররাত ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় তল্লাশিচৌকিতে একটি বাসে অভিযান চালিয়ে মানুষের কংকাল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা গেলেও কৌশলে পাঁচজন পালিয়ে যায়।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা সদরের দুটি কবর থেকে তাঁরা কংকাল চুরি করেন। এই কংকাল নিয়ে তাঁরা ময়মনসিংহ যাচ্ছিলেন। এগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে বিক্রি করার কথা ছিল বলে তাঁরা জানান।
