রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সমুদ্রসীমার সার্বভৌমত্ব সমুন্নত রাখা, চোরাচালান ও জলদস্যু
আজ বুধবার খুলনার খালিশপুরে তিতুমীর নৌঘাঁটি জেটিতে চারটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করে বলেন, ‘আপনাদেরকে সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, কর্মদক্ষতা এবং উঁচুমানের পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে হবে।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ক্রমাগত সম্পদ আহরণের ফলে স্থলভাগের সম্পদ সীমিত হয়ে পড়ায় সারা বিশ্বের নজর আজ সমুদ্রসম্পদের দিকে। সমুদ্রপথে বাণিজ্য পরিচালনা ছাড়াও সমুদ্রসীমা নির্ধারণের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকায় রয়েছে মৎস্য, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ পদার্থসহ মূল্যবান সম্পদ। এ ছাড়া রয়েছে ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূল এলাকা যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় তিন কোটি মানুষ জীবিকা নির্বাহ করে যাচ্ছে। বহির্বিশ্বের সঙ্গে দেশের বাণিজ্যের ৯০ ভাগেরও বেশি সমুদ্রপথেই পরিচালিত হয়। এ জন্য জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এলাকার নিরাপত্তা বিধান অপরিহার্য।’
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ বলেন, ‘দেশের সামরিক কার্যক্রমে নব অধ্যায়ের সূচনায় বর্তমান সরকার নৌবাহিনীবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিন এয়ারক্রাপট ও পেট্রল ক্রাপট সংযোজন করেছে।’
রাষ্ট্রপতি ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশনের উল্লেখ করে বলেন, ‘জাতির পিতার পরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমান সরকার ইতোমধ্যে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ্।’
বাংলাদেশের জাহাজ নির্মাণ সক্ষমতার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আগামী দিনে জাহাজ রপ্তানির মাধ্যমে খুলনা শিপইয়ার্ডসহ দেশের বিভিন্ন শিপইয়ার্ড আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’
রাষ্ট্রপতি অনুষ্ঠানে নিশান, দুর্গম, হালদা ও পশুর এই চারটি যুদ্ধজাহাজ নৌবাহিনীকে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…