Categories: জাতীয়

চীরবিদায় নিলেন সাংবাদিক তৈয়বুর রহমান

সাংবাদিক তৈয়বুর রহমান অগ্নিদগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

সাংবাদিক তৈয়বুর রহমানের তিন মাস আগে স্ট্রোকে আক্রান্ত হন। তখন থেকে তিনি বাকশক্তিহীন ছিলেন। রংপুরে তার গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন। মঙ্গলবার দুপুরে গোসল করানোর পর চেয়ারে বসিয়ে নিচে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। সেই কয়েল থেকে আগুন ধরে দগ্ধ হন তিনি। এরপর তাকে হাসপাতালে আনা হয়। রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান মারুফুল ইসলাম জানান, আগুনে তার কোমর থেকে নিচের অংশ দগ্ধ হয়েছিল।

সাংবাদিক তৈয়বুর রহমান কাজ করেছেন দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, প্রথম আলো, জনকণ্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক মানবকণ্ঠ এবং রাইজিং বিডিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করার পর কাস্টমসে চাকরি নিয়েছিলেন। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে না পেরে সাংবাদিকতায় চলে আসেন।

সাংবাদিক তৈয়বুর রহমান নিঃসন্তান ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago