Categories: জাতীয়

নম্বর পরিবর্তন না করেই অপারেটর বদলের সুবিধা মিলবে ৩০ টাকায়

আগামী ৬ মাসের মধ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা পাবেন দেশের গ্রাহকরা। বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সময়ের মধ্যেই নম্বর ঠিক রেখে মোবাইল ফোন অপারেটর পরিবর্তনের সেবা পাবেন গ্রাহকরা। একজন সেবা গ্রহীতা ৩০ টাকার বিনিময়ে প্রতিবারের জন্য অপারেটর বদল করতে পারবেন।’

সেবা চালু করতে মঙ্গলবার (৭ নভেম্বর) বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেকের কাছে লাইসেন্স হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, লাইসেন্সপ্রাপ্তির পরবর্তী ৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে দেশের মোবাইল গ্রাহকের কমপক্ষে ১ শতাংশ, ১ বছরের মধ্যে ৫ শতাংশ এবং ৫ বছরের মধ্যে ১০ শতাংশকে এ সেবার আওতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগের কমিশনার, মহাপরিচালক এবং লাইসেন্সের জন্য নোটিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠান ইনফোজিলিয়ান বিডি টেলিটেক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ইনফোজিলিয়ান এর কর্মকর্তারা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এমএনপি’র কারিগরি বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ।

ইনফোজিলিয়ান ছাড়াও এমএনপি সেবা প্রদানের জন্য আরও ৪ টি কনসোর্টিয়াম সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যৌথ এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ও লিথুনিয়ার যৌথ কোম্পানি গ্রীন টেক মিডিয়াফোন লিঃ, ব্রাজিল বাংলাদেশ কনসোর্টিয়াম, বাংলাদেশ ও পোল্যান্ডের যৌথ কোম্পানি রিভ নম্বর লিঃ এবং বাংলাদেশ ও মিশরের যৌথ কোম্পানি রয়েল গ্রীন লিঃ।

এমএনপি লাইসেন্স প্রদান সংক্রান্ত টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ইনফোজিলিয়ান সর্বোচ্চ নম্বর পেয়ে এ সেবা প্রদানের যোগ্যতা অর্জন করে। গত ১৫ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে বিটিআরসি কর্তৃক লাইসেন্স প্রদানের পরবর্তী কার্যক্রম গৃহীত হয়। পরবর্তীতে কমিশনের ২০৮তম সভায় সরকার পূর্বানুমোদন জ্ঞাপন করায় এমএনপি গাইডলাইনের সকল শর্ত পালন সাপেক্ষে উক্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১ নভেম্বর ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে লাইসেন্সপ্রাপ্তি সংক্রান্ত একটি নোটিফিকেশেনপত্র ইস্যু করা হয়েছে।

লাইসেন্সপ্রাপ্তির জন্য নোটিফিকেশনপ্রাপ্ত ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে এমএনপি গাইডলাইনের শর্তানুযায়ী লাইসেন্স অ্যাকুইজিশন ফি ১০ কোটি টাকা, বাৎসরিক লাইসেন্স ফি ২৫ লক্ষ টাকা, রেভেনিউ শেয়ারিং (২য় বছর থেকে) ১৫ শতাংশ হারে, ব্যাংক গ্যারান্টি ১০ কোটি টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে ২য় বছর থেকে বাৎসরিক নিরীক্ষাকৃত আয়ের ১ শতাংশ বিটিআরসিকে প্রদান করতে হবে ।

এমএনপি চালু হলে এক অপারেটরের নম্বরে অন্য অপারেটরের সংযোগ নেয়া যাবে। গ্রাহক যে অপারেটরের সেবা পছন্দ করবেন, বিনা দ্বিধায় সেই অপারেটরের সংযোগ নিতে পারবেন। এ জন্য নিজের ফোন নম্বরটিও পাল্টাতে হবে না। এ সেবা প্রবর্তনের ফলে মোবাইল অপারেটরদের মধ্যে গুণগত সেবা প্রদানের প্রতিযোগিতা এবং মোবাইল গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা যায় ।

বর্তমানে বিশ্বের ৭২ টি দেশে এ সুবিধা চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ২০১১ সালে এবং পাকিস্তানে ২০০৭ সাল থেকে চালু রয়েছে এ সেবা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago