চমেকে ভর্তি ২১৭ জন রোহিঙ্গার মধ্যে মারা গেছেন ১৪ জন

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে গত দুইমাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ২১৭ জন।
এদের মধ্যে মারা গেছেন ১৪ জন রোহিঙ্গা। বাকিদের মধ্যে চিকিৎসা শেষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অস্থায়ী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জন রোহিঙ্গাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) হাসান মো. শওকত গত সন্ধ্যায় অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ’ সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া এইসব রোগী বোমা ও বুলেটের আঘাত প্রাপ্ত। কিন্তু অপারেশনের পরে তাদের অবস্থা এখন উন্নতির দিকে। তারপরও এখনো রোহিঙ্গারা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসছে।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে পুলিশ ও বিজিবি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা-বাসস

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago