Categories: জাতীয়

‘অনলাইন পর্নোগ্রাফি যৌন স্বাস্থ্যের যে ক্ষতি করে’

অনলাইনে পর্নোগ্রাফি দেখার অভ্যাসের কারণে তরুণ প্রজন্মের ছেলেদের যৌন স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনটাই অভিমত ব্রিটেনের একজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ।

নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালের এই চিকিৎসক এঞ্জেলা গ্রেগরি বলেছেন, ইদানীং আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যারা যৌন স্বাস্থ্য বিষয়ক জটিল সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসছেন। তিনি বলছেন, “গত ষোলো বছরে বিশেষ করে গত পাঁচ বছরে সাধারণ চিকিৎসকরা অনেক বেশি হারে তরুণদের আমার কাছে পাঠাচ্ছেন” আগে এমনটা হয়নি বলেই মত এই চিকিৎসকের।  তার মতে অতীতে বেশিরভাগ বয়স্ক পুরুষরা আসতেন ডায়াবেটিস বা হৃদযন্ত্রের সঙ্গে সম্পর্কিত নানা সমস্যা নিয়ে।

তরুণরা বড়জোর আসতো ইরেকটাইল ডিসফাঙ্কশন নিয়ে। পনেরো বছর বয়সী নিক, এটা অবশ্যই তার আসল নাম নয় পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছেন আরও কয়েক বছর আগে। নিক বলছিল, “যৌনতার সাধারণ কোন জিনিসই আমাকে এখন আর উত্তেজিত করে না। তাই দিনকে দিন আরও খারাপ ধরনের পর্ণের প্রতি আমার আগ্রহ হচ্ছে” গ্রেগরি বলছেন, খুব সহজলভ্য অনলাইন পর্নোগ্রাফিতে তরুণরা যে ধরনের ছবি বা যৌনতার ধারনা পান তা অনেকসময় বাস্তবতার সাথে মেলে না। তাতে তাদের বাস্তব জীবনের যৌন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের সঙ্গীদের কাছে ওই ধরনের অবাস্তব কিছু আশা করে থাকেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago