সাবেক সিএমপি কমিশনারের নামে ভুয়া আইডি খুলে প্রতারনা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডলের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে রনি (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) ফেনীর দাগনভূঁইয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

এছাড়া প্রতারণার শিকার কয়েকজনের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে গত ৩/৪ মাস যাবৎ দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সোর্স নিযুক্ত করে। এরই ধারাবাহিকতায় গত রাত ফেনী শহর এবং দাগনভূঁইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে রনি নামের এক মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় তার ২টি মোবাইল ও ৫টি সিম।

পুলিশ জানায় কাতার প্রবাসী জনৈক নজরুলের নির্দেশে আটককৃত রনি সংগ্রহকৃত অর্থ বিভিন্ন নাম্বারে বিকাশ করে দিত। নজরুলের সাথে ফোনে যোগাযোগ করে জানা যায়, কাতার প্রবাসী জনৈক আতাউর সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে দেশের বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে অর্থ আদায় করে রনির কাছে পাঠাত। আতাউরের সাথে যোগাযোগ করা হলে সে দোষ স্বীকার করে ভুয়া ফেসবুক আইডি খুলেছেন বলে স্বীকার করেন।জানাগেছে, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি জলিল মন্ডলের নামে ভুয়া ফেসবুক আইডি চালিয়ে মসজিদ,-মাদ্রাসা নির্মাণ, চাকুরী প্রদান, সরকারি জব্দকৃত মোটরবাইক বিক্রয়ের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলো।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago