শাওনের বাসায় হঠাত হাজির পুলিশ!

অভিনেত্রী ও গায়িকা আফরোজ শাওন। বৃহস্পতিবার ধানমণ্ডি থানা থেকে তিনজন পুলিশ গিয়েছিলেন তার বাসায়। বাড়ির ইন্টারকমে ফোন পেয়ে পুলিশ আসার বিষয়টি শাওনকে জানান তার দুই সন্তানের সাহায্যকারী একটি মেয়ে। পুলিশ যে ধানমণ্ডি থানা থেকেই এসেছে, সেটি শাওন জানতে পেরেছেন তাদের বাড়ির মেইন গেটের সিকিউরিটি গার্ডের কাছ থেকে। কিন্তু এ সময়ে তার বাড়িতে পুলিশ আসার কারণ কী?
সেই কারণ পরদিন শুক্রবার শাওন নিজেই ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে তুলে ধরেছেন সবার সামনে।
শাওন লিখেছেন, ‘সন্ধ্যাবেলায় বাসার ইন্টারকমে রিং বাজছে। দুই পুত্রের সাহায্যকারী মেয়েটি ফোন ধরল। তারপর দৌড়ে এসে আতঙ্কিত গলায় বলল, ‘আপা পুলিশ আসছে, আপনারে খুঁজে’। তার চোখ কপালে। প্রায় ১১ বছর ধরে সে আছে আমাদের সাথে। এই ক’বছরে শুটিং ছাড়া বাসায় পুলিশের উপস্থিতি দেখে নাই সে। আমি ইন্টারকম ধরলাম। বাসার মেইন গেট থেকে সিকিউরিটি গার্ড ফিসফিস করে বলল, ‘ম্যাডাম, ধানমণ্ডি থানা থেইকা তিন জন পুলিশ আসছে। আপনি বাসায় আছেন কি-না জিগায়। (গলা আরো নামিয়ে) কী বলব? বলি আপনি দেশের বাইরে? কবে ফিরবেন ঠিক নাই?’ আমি তাদের উপরে আসতে দিতে বললাম।
বসার ঘরে তারা অপেক্ষা করছিলেন। আমি ঢুকতেই উঠে দাঁড়ালেন। একটি কাগজ আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘ম্যাডাম, আপনি ২০১৬-২০১৭ সালে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে শিল্পী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন। সরকারের তরফ থেকে পুরষ্কার স্বরূপ আপনাকে একটি ট্যাক্স কার্ড দেয়া হবে।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago