জাকির নায়েক কে স্থায়ী আশ্রয় দিল মালয়েশিয়া

অবশেষে মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় পেয়েছে ভারতের বহুল আলোচিত ধর্ম প্রচারক জাকির নায়েক। মালয়েশিয়া সরকার তাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে।
তবে আগামী দুই সপ্তাহের মধ্যে জাকির নায়েককে হস্তান্তরের জন্য মালয়শিয়াকে অনুরোধ জানাবে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রাভেশ কুমার বলেন, জাকির নায়েককে ফিরিয়ে আনার অভ্যন্তরীন আইনগত বিষয়গুলো শেষ হয়ে এসেছে। এরপরই ভারত খুব শিগগির জাকির নায়েককে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়াকে অনুরোধ জানাবে।
৫২ বছর বয়সী জাকির নায়েকের বিরুদ্ধে ধর্মীয় বক্তৃতার মাধ্যমে তরুণদের সন্ত্রাসে উদ্বুদ্ধ করার অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
জাকির নায়েক এক সফরে সৌদি আরব যাওয়ার পর তার বিরুদ্ধে ভারতের একাধিক মামলা হয়। পরে তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত মাসে মালয়েশিয়ার পুত্রজায়ার এক মসজিদে ড. জাকির নায়েককে প্রকাশ্যে দেখা যায়। এ ছাড়া জাকির নায়েকের সঙ্গে বৈঠকের ছবি ফেসবুকে দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
তবে ড. জাকির নায়েককে মালয়েশিয়া আশ্রয় দেয়ায় অনেকেই অভিযোগ করেছেন ইসলামি মূল্যবোধ নিয়ে রাজনীতি করছে নাজিব সরকার।
সিঙ্গাপুরের রাজারাটনাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক রাশিদ আলী বলেন, সরকার যদি জাকির নায়েককে আশ্রয় না দিত, তা হলে সরকার জনগণের চোখে ধর্মীয় বিশ্বাসযোগ্যতা হারাত। কেননা ড. নায়েক মালয়েশিয়ায় খুব জনপ্রিয় ব্যক্তিত্ব।
এদিকে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি পার্লামেন্টে বলেছেন, জাকির নায়েককে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পক্ষপাতমূলকভাবে দেওয়া হয়নি। তিনি এ দেশে বসবাসের সময় কোনো আইন ভঙ্গ করেননি। তাই তাকে গ্রেফতারেরও কোনো আইনি ভিত্তি নেই। এ ছাড়া জাকির নায়েককে ফেরত দেয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ পায়নি মালয়েশিয়া সরকার।
২০১৬ সালের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একটি ফৌজদারি মামলা  করা হয়। তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তখন থেকেই ড. নায়েক ভারতের বাইরে পলাতক অবস্থায় আছেন। ঢাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালানোর পর তরুণরা সন্ত্রাসী কাজে অনুপ্রাণিত করতে পারে, এমন ধারণায় পিস টিভি চ্যানেল বন্ধ করেছে বাংলাদেশ সরকারও। টাইমস অব ইন্ডিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago