Categories: জাতীয়

২০ বছর বা তারও বেশি সময় ধরে যারা আয়কর দিচ্ছেন তারা ‘কর বাহাদুর’

২০ বছর বা তারও সময় ধরে যারা আয়কর দিয়ে যাচ্ছেন তাদেরকে কর বাহাদুর ঘোষনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

তিনি বলেন, দেশসেরা আয়কর দাতাদের আমরা সম্মানিত করছি। টেক্সকার্ড তারই প্রমাণ। যারা নিয়মিত টেক্স দেন তাদের টেক্সকার্ড দিয়ে সম্মাননা দিচ্ছি। পাশাপাশি আমরা দেখেছি একটা পরিবার ৫৮বছর ধরে টেক্স দিচ্ছে। যারা ২০-৩০-৪০ বছর ধরে টেক্স দিচ্ছেন তাদের আমরা কর বাহাদুর পরিবার হিসেবে ঘোষনা করব।

আজ শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে সফরে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যে উন্নয়ন কার্যক্রম হচ্ছে সে উন্নয়নের অর্থ আসছে আয়কর, ভ্যাট আর শুল্ক থেকে।

তিনি বলেন, মুখ্য সমন্বয়ক, নৌ-পরিবহন সচিবকে নিয়ে আমরা চট্টগ্রামের সম্ভাবনাময় এলাকাগুলো দেখছি। তার মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর একটি। এখানে আগামী ১০০ বছরে কি কি উন্নয়ন হবে তার একটি রূপরেখা নিয়ে চিন্তা করছেন মুখ্য সমন্বয়ক মহোদয়।

ভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে নামিয়ে ৭ শতাংশে আনার যে দাবি উঠেছে সে সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের দাবির বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। গত সংসদ অধিবেশনে এ নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়েছে। ভ্যাট আইন দুই বছর পেছানো হয়েছে। এর মধ্যে আমরা ব্যবসায়ীদের নিয়ে কিভাবে ডিজিটাল ভ্যাট, ডিজিটাল আয়কর. ডিজিটাল কাস্টমস আদায় করা যায় তা নিয়ে আলোচনা করবো।

কর দেওয়ার ক্ষেত্রে যে লুকোচুরি চলে তা রোধে গোয়েন্দা বিভাগগুলোকে সক্রিয় করার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সকলে যাতে প্রকৃত কর দেয় তার প্রয়োজনে পরিদর্শন বিভাগকেও শক্তিশালী করেছি। আমাদের নীতি হলো পে টেক্স অ্যান্ড রিল্যাক্স।

প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, কর অঞ্চল-১ এর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা-চট্টগ্রামসসহ সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আয়কর বিভাগ (কর অঞ্চল-১,২,৩,৪) যৌথভাবে এ মেলার আয়োজন করে।

মেলায় করদাতাদের সেবা দিতে ৩৮টি আয়কর রিটার্ন জমা বুথ, ২২টি হেলপ ডেস্ক, বৃহৎ করদাতা ইউনিটের ১টি, সঞ্চয় অধিদফতরের ১টি, কাস্টমসের ১টি, মূসকের ১টি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের ১টি ও সিনিয়র সিটিজেনদের জন্য ১টি বুথ বসানো হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago