২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৬

বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা ফোর্বস’র তালিকা প্রকাশ

Google+ Pinterest LinkedIn Tumblr +
প্রধানমন্ত্রী শেখ হানা চলতি বছরে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০তম অবস্থানে রয়েছেন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস’র ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছর শেখ হাসিনার অবস্থান ছিল ৩৬তম। আর ২০১৫ সালের এ তালিকায় ৫৯তম ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তিন ধাপ পিছিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি রয়েছেন তালিকার ৩৩তম স্থানে। এবার ফোর্বস শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ হিসেবে অভিহিত করেছে।
শেখ হাসিনাকে তালিকায় ৩০তম স্থানে অধিষ্ঠিত করার বিষয়ে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র একেবারে বিপরীতে অবস্থান নিয়ে ‘লেডি অব ঢাকা’ পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের থাকার জন্য বরাদ্দ করে দিয়েছেন দুই হাজার একর জায়গা।’ দেশান্তরী রোহিঙ্গাদের ভরণ-পোষণে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করে ফোর্বসের পক্ষ থেকে আরও বলা হয়, ‘১৯৭১ সালে নিজের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় গণহত্যার স্মৃতি শেখ হাসিনাকে তাড়িয়ে বেড়ায়, সেই তাড়না থেকে তিনি এই বিপুলসংখ্য শরণার্থীকে তার দেশে আশ্রয় দেওয়ার প্রচুর খরচ বহনেও গর্ববোধের কথা বলেন। তার সরকার এই শরণার্থীদের পরিচয়পত্র থেকে শুরু করে শিশুদের টিকা পর্যন্ত দিচ্ছে।’ প্রসঙ্গত, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের ভারতে আশ্রয় নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেছিলেন, এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ছিল মানবিক দায়িত্ব।
ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় টানা সপ্তমবারের মতো প্রথম হয়েছেন জার্মানির চ্যান্সেলর মেরকেল। সবমিলিয়ে ১২ বার এই তালিকার শীর্ষে জায়গা হলো ‘ইউরোপ নেত্রী’র। শরণার্থী সমস্যা, ইউরোপের অর্থনৈতিক সংকট মোকাবিলা, জার্মান অর্থনীতি মজবুতিকরণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় মেরকেলকে এবারও প্রথমে রাখতে হয়েছে বিচারকদের। তালিকায় দ্বিতীয় ক্ষমতাবান হিসেবে রয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপরই রয়েছেন মাইক্রোসফট মালিক বিল গেটস-এর স্ত্রী এবং বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মিলিন্ডা গেটস। ফেসবুক সিওও সিরিল স্যান্ডবার্গ এবং জেনারেল মোটরস সিইও মেরি বাররা।
এবারের তালিকায় জায়গা হয়নি কোনো পাকিস্তানি নারীর। বিশ্বের ২৯টি দেশ থেকে রাজনীতি, ব্যবসা, টেকনোলজি, মানবহিতৈষীর মতো খাতগুলো থেকে ১০০ জন প্রভাবশালী নারী নির্বাচিত করা হয়।
Share.

Comments are closed.