সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যায় সাইফুলের মৃত্যুদণ্ড বহাল

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তিন আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে আদালত। এরা হলেন- মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম। রাষ্ট্র ও আসামিপক্ষের সকল আপিল খারিজ করে দিয়ে গতকাল বুধবার এই রায় দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম চৌধুরীকে      খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ চারটি আপিল খারিজ করে দিয়েছে। ফলে হাইকোর্টের রায় বহাল রইল। তিনি বলেন, সরকার চাইলে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুলের আইনজীবী সিকদার মকবুল হক বলেন, পূর্ণাঙ্গ রায় না দেখে বলা যাবে না কোন যুক্তিতে আদালত আপিল খারিজ করেছে। রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে রিভিউ করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতের পর ঢাকার গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় করা হত্যা মামলায় আসামি আল আমীন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাইফুলসহ বাকি চারজন ওই রাতে খালাফকে ঘিরে ধরেন এবং তার কাছে ডলার চান। ডলার না দেওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যান। এই মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন ২০১২ সালের ৩০ ডিসেম্বর এক রায়ে পাঁচ আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট এক রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখে। এছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খালাস দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম চৌধুরীকে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago