২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৮

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

Google+ Pinterest LinkedIn Tumblr +
মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরের কাছে পেট্রোল বোমা হামলার ঘটনায় রাজধানীতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে বিএনপি। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এসময় পাঁচজন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। সন্ধ্যায় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের জন্য কার্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে সাদা পোশাকধারী পুলিশ রিজভীকে আটকের চেষ্টা করে। এসময় দলের নেতাকর্মীরা টেনে-হিঁচড়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন।
এর পর মিছিলের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এনিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মজুমদারসহ বিএনপির আট নেতাকর্মীকে আটক করে।
এদিকে বোমা হামলার প্রতিবাদে আজ সারা দেশে এক দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে ছাত্রদল ও যুবদল। বাসস
Share.

Comments are closed.