২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৫

চট্টগ্রামের জেলা প্রশাসক কে হাইকোর্টে তলব

Google+ Pinterest LinkedIn Tumblr +

আদালতের আদেশ সত্ত্বেও  পাহাড় কাটার স্থানে মাটি ভরাটে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায়ব্যাখ্যা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

Share.

Comments are closed.