মহাকাশ গবেষণায় নতুন পথের সন্ধানে নাসা ৷ বিপুল ক্ষমতা সম্পন্ন HiDyRS-X স্টেরিও ক্যামেরা মহাকাশে পাঠানোর জন্য আরও একধাপ এগোল বিশ্বের সবথেকে বড় মহাকাশ গবেষণা সংস্থাটি ৷ HiDyRS-X ক্যামেরা ব্যবহারের জন্য প্রাথনিকভাবে শক্তিশালী একটি রকেট(স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস) উৎক্ষপণের পরীক্ষা চালানো হয় ৷ সেটি সফল হয়েছে ৷ ফলে নতুন এই ক্যামেরার মাধ্যমে আগের তুলোনায় মহাকাশের অনেকবেশি স্পষ্ট ছবি তুলে আনা সম্ভব হবে বলে দাবি করেছে নাসা ৷
সাধারণত মহাকাশের ছবি তোলার জন্য যেধরণের ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয় , তাতে একটি মাত্র এক্সপোজার থাকায় একটি অ্যাঙ্গেলের ছবি ধরা পরে ৷ তবে নতুন HiDyRS-X ক্যামেরা ব্যবহার করার ফলে একাধিক দৃষ্টিকোণ থেকে ছবি সংগ্রহ করা সম্ভব হবে বলে দাবি করেছে নাসা ৷
এক বিবৃতিতে মার্কিন এই গবেষণা সংস্থাটি জানায়, মহাকাশের উৎক্ষেপণের জন্য একটি প্রাথমিক পরীক্ষা চালানো হয়েছিল এবং সেটি সফল হয়েছে ৷ আগামী বছরের শেষের দিকে একটি আরও একটি পরীক্ষা চালানো হবে ৷ সেটিই চূড়ান্ত বলে মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে ৷ নতুন স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস বিশ্বের সবথেকে শক্তিশালী রকেট বলেও দাবি করেছে নাসা ৷
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…