ফেনী
আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সড়কপথে ঢাকায় ফিরছিলেন খালেদা জিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খালেদা জিয়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল অতিক্রম করার পরপরই বহরের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা অপেক্ষমাণ বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, গাড়িবহরের পেছনের দিকে হামলা চালানো হয়। বিকেলে ঢাকায় ফেরার পথে বোমা হামলা, ভাঙচুর ও গোলযোগ সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মহীপালের রাস্তার দুই পাশে যানজট প্রকট আকার ধারণ করে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার গাড়িকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করে। হামলাকারীদের নিক্ষেপ করা ককটেল দুটি বাসে পড়লে আগুন ধরে যায়।
এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতেই হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। ফেনী শহরের কাছে ফতেপুরে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় দুর্বৃত্তরা গণমাধ্যমের গাড়িসহ ১৫-১৬টি গাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় ১১ জন সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…