মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়ে
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯টি মন্ত্রিসভা বৈঠকে ৮০টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৫৯টির, ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের একই সময়ে মন্ত্রিসভার আটটি বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৫৬টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬টি। আর ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ।
বালাইনাশক আইন ভঙ্গ করলে জেল-জরিমানা
বালাইনাশক আইন ভঙ্গ করলে জেল-জরিমানার বিধান রেখে ‘বালাইনাশক আইন-২০১৭’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনটি ১৯৭১ সালের অধ্যাদেশ আকারে জারি করা হয়, যা পরিমার্জন করে বাংলায় অনুবাদ করা হয়েছে। অধ্যাদেশ বালাইনাশক বা কীটনাশকের বিষয় উল্লেখ ছিল কিন্তু নতুন আইনে ইঁদুরের উপদ্রবসহ নানা ধরনের রোগ সংযুক্ত করা হয়েছে। আইনের ২৯ ধারায় বলা হয়েছে, কেউ যদি বালাইনাশকের বিজ্ঞাপন ভুলভাবে উপস্থাপন করে তবে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড। দ্বিতীবার অপরাধ করলে জরিমানা হবে দুইলাখ অনাদায়ে দুই বছরে কারাদণ্ড।’
জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি
প্রতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে পালনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা এবং দিসবটি পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ‘২২ মার্চ প্রস্তাব ছিল; কিন্তু ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। কারণ হলো- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এজন্য ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।’
শীলা ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শীলা ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আইসিটি ও ই-কমার্সের দুই পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট (ইনফো সরকার) প্রকল্পের দুইটি পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার দুইটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…