২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৭

শরীরের কোথায় নাই স্বর্ণ!

Google+ Pinterest LinkedIn Tumblr +

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত যাত্রীর প্যান্ট, জুতা ও মানিব্যাগ থেকে এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণ আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার বিকেল পৌনে ৩টায় ওই যাত্রীদের কাছ থেকে ১২টি স্বর্ণের বার আটক করা হয়। আটক স্বর্ণের বারের ওজন এক কেজি ৩৯২ গ্রাম।

আটক সাত যাত্রী হলেন মুন্সীগঞ্জ সদরের মোশারফ হোসেন (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার বাবুল মিয়া (২৯), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফরমান আলী (২৯), মেহেরপুর জেলার কাজীপুর এলাকার ফজলুল হক (৪৬), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রবিউল ইসলাম (৩৯), নরসিংদীর মনোহরদী উপজেলার আলম মিয়া (৩৭) ও ফেনী সদরের আবদুল্লাহ আল মাহফুজ (৪৮)।

Share.

Comments are closed.