পিতৃহীন রোহিঙ্গা শিশুকে কোলে তুলে আদরে ভরিয়ে দিলেন খালেদা জিয়া

সকাল থেকেই ছয় মাসের শিশু মোবারককে নিয়ে ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে ছি‌লেন তার মা। দীর্ঘ অপেক্ষার পর তিনিও ছেলেকে নিয়ে হাজির হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে। ত্রাণ নিলেন তাঁর হাত থেকে। এ সময় খালেদা জিয়া তার সঙ্গে কুশলবিনিময় করলেন এবং পরিবারের খোঁজখবর নিলেন। একপর্যায়ে শিশু মোবারককে কোলে নিয়ে আদর করেন বিএনপি চেয়ারপারসন।আজ সোমবার দুপু‌রে রো‌হিঙ্গা‌দের মা‌ঝে ত্রাণ বিতরণকা‌লে এ রো‌হিঙ্গা শিশু‌কে আদর ক‌রেন বিএন‌পি চেয়ারপারসন।বালুখালী-২ ক্যাম্পে খালেদা জিয়াকে কাছে পেয়ে মোবারকের মা বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী মোবারকের বাবাকে হত্যা করেছে। ছেলেকে নিয়ে কোনোমতে জীবন নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি।’এ সময় খালেদা জিয়া মোবারকের মাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘একটু সময় লাগবে, অপেক্ষা করো। আরাকানে (রাখাইন) শান্তি আসবে। আমরা আরাকানে শান্তি আনব। তোমরা সেখানে ফিরে যাবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago