সকাল থেকেই ছয় মাসের শি
শু মোবারককে নিয়ে ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তার মা। দীর্ঘ অপেক্ষার পর তিনিও ছেলেকে নিয়ে হাজির হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে। ত্রাণ নিলেন তাঁর হাত থেকে। এ সময় খালেদা জিয়া তার সঙ্গে কুশলবিনিময় করলেন এবং পরিবারের খোঁজখবর নিলেন। একপর্যায়ে শিশু মোবারককে কোলে নিয়ে আদর করেন বিএনপি চেয়ারপারসন।আজ সোমবার দুপুরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে এ রোহিঙ্গা শিশুকে আদর করেন বিএনপি চেয়ারপারসন।বালুখালী-২ ক্যাম্পে খালেদা জিয়াকে কাছে পেয়ে মোবারকের মা বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী মোবারকের বাবাকে হত্যা করেছে। ছেলেকে নিয়ে কোনোমতে জীবন নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি।’এ সময় খালেদা জিয়া মোবারকের মাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘একটু সময় লাগবে, অপেক্ষা করো। আরাকানে (রাখাইন) শান্তি আসবে। আমরা আরাকানে শান্তি আনব। তোমরা সেখানে ফিরে যাবে।
পিতৃহীন রোহিঙ্গা শিশুকে কোলে তুলে আদরে ভরিয়ে দিলেন খালেদা জিয়া
Share.
