দারিদ্র্য দক্ষিণ এশিয়ার প্রধান শত্রু-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য দক্ষিণ এশিয়ার প্রধান শত্রু। এই অঞ্চলের সকল দেশকে দারিদ্র্য নির্মূলে এক সঙ্গে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসুজর বিদায়ী সাক্ষাত্কালে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনারের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার। সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগ আকর্ষণের জন্য তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়নে সরকার ব্যবসায়ীদের আরো বেশি বিনিয়োগ উত্সাহিত করছে। দক্ষিণ এশিয়াকে একটি বড় বাজার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই অঞ্চলের আরো বেশি অগ্রগতির জন্য আমরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোর দিকে ব্যবসায়ীদের দৃষ্টি দিতে বলব।

এ সময় শ্রীলঙ্কার হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি তৈরি শিল্প কেন্দ্র। দেশের শিল্পায়ন এবং কর্মসংস্থানের জন্য তাঁর সরকারের সারাদেশে ১শ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চীন, ভারত এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের শিল্প স্থাপনের জন্য এসব অর্থনৈতিক অঞ্চলে সরকার জায়গা বরাদ্দ করেছে। এ সময় শ্রীলঙ্কার বিনিয়োগকারীদেরও এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারাও এসব অর্থনৈতিক অঞ্চলে বড় রকমের বিনিয়োগ করে সরকারের দেওয়া সুযোগ-সুুবিধার সুযোগ নিতে পারেন।

বৈঠকে প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার হাইকমিশনার উভয়েই পর্যটন খাতে যৌথ সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা এ সময় শ্রীলঙ্কার শিক্ষা ব্যবস্থারও ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী এবং মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago